বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করলেই শ্রমিকেরা হয়ে যান ‘তৃতীয় পক্ষ’

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করলেই শ্রমিকেরা হয়ে যান ‘তৃতীয় পক্ষ’

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, শ্রমিকেরা আন্দোলনে না নামলে মজুরি বৃদ্ধি বা মজুরি বোর্ড গঠনের বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগ দেখা যায় না। অথচ ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে শ্রমিকদের গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।

বক্তারা গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তি এবং আন্দোলনে আহত শ্রমিকদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নেওয়ার দাবি জানান।

সমাবেশে জানানো হয়, গত ৩১ অক্টোবর রাতে উত্তরা পশ্চিম থানাধীন বিএনএস সেন্টারের রেড কিচেনের সামনে থেকে রোজিনা আক্তার সুমিসহ চার শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাঁদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দীন, দপ্তর সম্পাদক আমরিন হোসাইন এ্যানি, প্রচার সম্পাদক মো. তাহেরুল ইসলামসহ সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...