পুলিশ সদস্যকে ডেকে নিয়ে হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আবুল কালাম (৩৫) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। তিনি হবিগঞ্জে কর্মরত এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।
আহত আবুল কালামের বোন সুমাইয়া আক্তার অভিযোগ করেন, তাঁদের বাড়ির পাশেই মাদকের কারবার ও আসর বসত। তাঁর ভাই এসব কর্মকাণ্ডে বাধা দিতেন। সম্প্রতি মাদক কারবারের সঙ্গে জড়িত শাহাদাত হোসেন (৩২) ও এমদাদুল হককে (২৯) ধরিয়ে দিতেও সহযোগিতা করেন তিনি। ছুটিতে বাড়ি ফেরার পর শাহাদাত ও এমদাদের লোকজন তাঁর ওপর হামলা চালায়। হামলায় তাঁর হাত-পা ভেঙে দেওয়া হয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
সারাদেশ থেকে আরও পড়ুন

