বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

২৪ ঘণ্টায় সুন্দরবনে ১০ জেলে অপহরণ

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএম
২৪ ঘণ্টায় সুন্দরবনে ১০ জেলে অপহরণ

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে আবারও বনদস্যুদের হাতে অপহরণের শিকার হয়েছেন জেলেরা। এবার কয়রা উপজেলার বুড়ির দুনি এলাকায় মাছ ধরার সময় বনদস্যু বাম্বা বাহিনীর সদস্যরা পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে একই বন বিভাগের বানিয়াখালি স্টেশন এলাকায় জাহাঙ্গীর বাহিনীর হাতে পাঁচ জেলে অপহৃত হন। দুই ঘটনায় ২৪ ঘণ্টার ব্যবধানে সুন্দরবনে ১০ জেলে অপহরণের ঘটনায় উপকূলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অপহৃত জেলেরা হলেন ইছাক আলী, মইন আলী, জলিল, নূর ইসলাম ও আবু। তাদের সবার বাড়ি খুলনার কয়রা উপজেলায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই জেলেরা সুন্দরবনের বুড়ির দুনি এলাকায় মাছ ধরছিলেন। এ সময় সশস্ত্র বনদস্যু বাম্বা বাহিনীর সদস্যরা অতর্কিত হানা দিয়ে তাদের জিম্মি করে গভীর বনে নিয়ে যায়। অপহরণের পর থেকে জেলেদের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ঘটনাটি তারা জেনেছেন। অপহৃত জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান চলমান রয়েছে।

এর আগে বুধবার (৪ নভেম্বর) রাতে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের বানিয়াখালি স্টেশনের আওতাধীন ফুলতলা খাল থেকে পাঁচ জেলেকে অপহরণ করে জাহাঙ্গীর বাহিনী। অপহৃতরা হলেন মোস্তফা মোড়ল, ওসমান মোড়ল, কামরুল গাজী, মাছুম গাজী ও ইব্রাহীম গাজী।

পরদিন বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীর ও মিঠু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের একপর্যায়ে মোস্তফা ও ওসমান গাজী কৌশলে পালিয়ে আসতে সক্ষম হন। তবে কামরুল, মাছুম ও ইব্রাহীমের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরদার লুৎফর রহমান বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সুন্দরবনে বারবার এ ধরনের অপতৎপরতা সাধারণ জেলে ও উপকূলীয় মানুষকে আতঙ্কিত করে তুলছে। অবিলম্বে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া, অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার এবং বনদস্যুদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...