বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ১০:১০ পিএম
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সাবেক সভাপতি মো. মাহবুবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোডের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে আমতলী পৌর শহরের পুরাতন ডাকবাংলো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আমতলী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোডের একটি মামলায় মাহবুব ২২ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলার এজাহার অনুযায়ী, আমতলী ইউনুস আলী খান কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ড পরিচালনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, গ্রেপ্তার মাহবুব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা এবং মামলার এজাহারভুক্ত আসামি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...