বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকা চাঁদা আদায়, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পিএম
ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকা চাঁদা আদায়, যুবক গ্রেপ্তার

সবুজ মিয়ার এজাহার থেকে জানা যায়, বৃহস্পতিবার বিকালে সোহান কয়েকজনকে সঙ্গে নিয়ে সবুজ মিয়ার দোকানে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। সবুজ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহান তাকে দেশীয় অস্ত্র দিয়ে কোপানো শুরু করেন। এতে নাকে কোপ লেগে জখম হন সবুজ এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সময় দোকান ভাঙচুর করা হয়। পরে ক্যাশে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যান সোহান। দোকানের আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যান।

এ ঘটনায় গতকাল রাতে সবুজ মিয়ার ছোট ভাই মোহাম্মদ কমল মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। পরে রাতেই সোহানকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের খাদ্যগুদাম-সংলগ্ন সেতু পুনর্নির্মাণের সময় সরকারি জায়গায় থাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় কিছু জায়গা দখলে নিয়ে সেখানে ঘর নির্মাণ করেন সোহান। ওই ঘর সবুজ মিয়ার কাছে মাসে আট হাজার টাকায় ভাড়া দেওয়া হয়েছিল। সোহান মাদকাসক্ত হওয়ায় কয়দিন পরপরই সবুজ মিয়ার কাছে টাকা চাইতে আসতেন। এ নিয়ে সবুজের সঙ্গে তার বিরোধ চলছিল। ঘটনার দিন ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে লোকজন নিয়ে এসে সবুজের ওপর হামলা চালানো হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার পর রাতেই অভিযুক্ত সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...