বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

জীবননগর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে ধরে নিয়ে গেল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম
জীবননগর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে ধরে নিয়ে গেল বিএসএফ

হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য টিটু জানান, গতকাল সন্ধ্যার পরপরই সীমান্তের কাঁটাতারের কাছ থেকে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে তিনি জানতে পারেন, বিএসএফ মনিরুলকে আহত অবস্থায় আটক করে নিয়ে গেছে। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, তাঁরা ঘটনাটি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

৫৮ বিজিবির টু-আই-সি মেজর তাহসিন জানান, হরিহরনগর সীমান্তে গুলি চালানোর পর বিএসএফ একজনকে ধরে নিয়ে গেছে বলে তাঁরা খবর পেয়েছেন। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হতে পারেননি। এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সীমান্তে গুলি চালানোর ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে। আজ শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...