বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

ফেনীর দিঘির পাড় দখল করে বসেছে পাঁচ শতাধিক অবৈধ দোকান

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ এএম
ফেনীর দিঘির পাড় দখল করে বসেছে পাঁচ শতাধিক অবৈধ দোকান

দিঘির পূর্ব ও দক্ষিণ পাড়ে জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থায়নে ফেনী পৌরসভা দৃষ্টি নন্দন ওয়াকওয়ে নির্মাণ করলেও অবৈধ স্থাপনাসমূহ ও কিশোর গ্যাংয়ের উৎপাতে হাঁটাচলার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এই স্থাপনাসমূহ উচ্ছেদে প্রশাসন বারবার ঘোষণা দিলেও এখন পর্যন্ত কার্যকর হয়নি। এর আগে কয়েক দফা উচ্ছেদ হলেও কিছুদিন পর আবার পুরোনো চেহারায় ফিরে যায় দিঘির পাড়। এর আগে ২০১৬ সালের ডিসেম্বর, ২০১৭ সালের এপ্রিল ও ২০১৯ সালের মার্চে দিঘির পাড় অবৈধ দখলদারিত্ব মুক্ত করেছিল ফেনী জেলা প্রশাসন ও ফেনী পৌরসভা। তখন ফেনী পৌরসভা কর্তৃপক্ষ দোকান সরিয়ে নিতে মাইকিং করা হলেও তাতে কর্নপাত করেনি দোকানিরা। তখন বিকল্প কর্মের ব্যবস্থা না করে উচ্ছেদে ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ীরা। একটি প্রভাবশালী মহল এখানকার ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করেন বলে জানা যায়। তাদের ছত্রছায়াতেই ব্যবসায়ীরা এখানে ব্যবসা চালিয়ে আসছেন। যখন যে দল ক্ষমতায় আসে এ ব্যবসাটি তারা নিয়ন্ত্রণ করেন। যুগের পর যুগ চলে আসা এ অবৈধ দোকান গুলো উচ্ছেদ করে দিঘির প্রাণ প্রকৃতি ফিরিয়ে আনা জরুরি হয়ে পড়েছে।

রাজাঝির দিঘির পাড়। ছবি: এশিয়া পোস্ট
রাজাঝির দিঘির পাড়। ছবি: এশিয়া পোস্ট

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সাংবাদিক সৈয়দ মনির আহমদ এশিয়া পোস্টকে বলেন, সরকারি জায়গা জবর দখল করে অবৈধ দোকান নির্মাণ করে বছরের পর বছর অবৈধ বাণিজ্য চলছে। বিগত সময়ে আওয়ামী লীগ নেতারা এ থেকে ভাগ পেলেও ৫ আগষ্ট পট পরিবর্তনের পর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা ও প্রশাসনের কতিপয় কর্মকর্তা এ থেকে অবৈধ সুবিধা ভোগ করেন। আর এসব কাজে সহযোগিতা করেন ইলিয়াস নামের এক লোক। যেখানে একজন ব্যবসায়ীকে তার দোকানে বিদ্যুৎ সংযোগ নিতে জমির কাগজসহ আনুষাঙ্গিক কাগজপত্র জমা দিতে হয় সেখানে পিডিবি কিভাবে তাদের বিদ্যুৎ সংযোগ দিল? জেলা শহরের ফুসফুস খ্যাত এ দিঘির সৌন্দর্য ফিরে আনতে অবিলম্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হবে।

এ নিয়ে জানতে চাইলে দিঘির পাড়ের কাপড় ব্যবসায়ী মোর্শেদ আলম এশিয়া পোস্টকে বলেন, আমার বাবা দীর্ঘ দিন এ দিঘির পাড়ে ব্যবসা করেছেন। সম্প্রতি ওনার মৃত্যুর পর আমি দোকানটি পরিচালনা করছি। এটি দিয়েই আমাদের সংসার চলে। তাছাড়া দিঘির পাড়ের এসব দোকান ঘিরে দুই হাজারেরও বেশি মানুষের সংসার চলছে। এখানে ব্যবসা করতে না পারলে এসব পরিবারের মানুষগুলোর না খেয়ে মরার দশা হবে। জেলা প্রশাসন ও পৌরসভা যদি একটি হকার্স মার্কেট তৈরি করে দেয় তাহলে আমাদের স্থায়ী পুনর্বাসন হতো।

ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, রাঝাজির দিঘির পাড়ের ৫ শতাধিক অবৈধ দোকান পৌরসভা থেকে অনুমোদন ছাড়াই বসছে। এ থেকে পৌরসভা কোনো ভাড়া পায় না। আমরা লোকমুখে শুনেছি কে বা কারা প্রতি দোকান প্রতি মাসিক ৬শ টাকা করে আদায় করে। এ বিষয়ে পৌরসভা কিছু অবগত নয়।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার বলেন, রাজাঝির দিঘির পাড়ের অবৈধ দোকানগুলো শহরের জন্য একটি বিষ ফোঁড়া। আমাদের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ ও সব ট্যাক্স পরিশোধ করে ব্যবসা করতে পারছে না আর তারা অবৈধ জায়গা দখল করে ব্যবসা করবে এটি হতে পারে না। অবিলম্বে এসব অবৈধ দোকান উচ্ছেদ করে দিঘির প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, রাাজাঝির দিঘির পাড়কে কেন্দ্র করেই আজকের ফেনী শহরের গোড়াপত্তন হয়েছে। দিঘির আশপাশে ছিল শহরের গুরুত্বপূর্ণ সরকারি অফিস। কালের পরিক্রমায় দিঘির পাড় এখন অবৈধ হকারদের দখলে চলে গেছে। নামকাওয়াস্তে উচ্ছেদ অভিযান পরিচালনা না করে প্রশাসন যদি সঠিক পদক্ষেপ নিয়ে এসব দোকানগুলো ভাড়া দেয় তাহলে সরকারের বিপুল রাজস্ব আদায় হতো। সন্ধ্যাকালীন বাজার বসালে জায়গা ও দখলমুক্ত হতো হকারদের ও পুনর্বাসন হতো। আর কেউ যদি দলের নাম বিক্রি করে এসব দোকান থেকে চাঁদা আদায় করে তাহলে বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, রাজাঝির দিঘির পাড়ে অবৈধভাবে গড়ে উঠা দোকানগুলো দীর্ঘ দিনের সমস্যা। এ বিষয়ে জেলা পরিষদ, ফেনী পৌরসভা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...