নীলফামারীতে খাঁচাবন্দী ২২ পাখি উদ্ধার করে অবমুক্ত

পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন বলেন, ‘প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির অবাধ বিচরণ নিশ্চিত করা জরুরি। কিছু অসাধু ব্যক্তি বন্য পাখি ধরে বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। এতে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাই, মানুষ পাখি শিকার ও কেনাবেচা থেকে বিরত থাকুক। বন্য প্রাণী সংরক্ষণে জনসচেতনতা তৈরির পাশাপাশি এ ধরনের কার্যক্রমে আমাদের সংগঠনের সহযোগিতা অব্যাহত থাকবে।’
বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, সংরক্ষিত বন্য প্রাণী অনুমতি ছাড়া ধরা, কেনাবেচা ও অবৈধভাবে নিজের কাছে রাখা দণ্ডনীয় অপরাধ। তাই বন্য পাখি শিকার, কেনাবেচা ও খাঁচায় বন্দী করে রাখা থেকে বিরত থাকার পাশাপাশি বন্য প্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।
সারাদেশ থেকে আরও পড়ুন

