মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন ইউরিয়া সার জব্দ, আটক ১

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি একটি চক্র মিরসরাইয়ের বঙ্গোপসাগরকে সার পাচারের রুট হিসেবে ব্যবহার করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালককেও আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গত তিন মাসে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ও আশপাশের এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৫৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ৯৬০ বস্তা এবং জোরারগঞ্জ থানা-পুলিশ ৬০০ বস্তা সার জব্দ করে। সর্বশেষ শুক্রবার রাতে আরও ৩০০ বস্তা সার জব্দ করে পুলিশ।
সারাদেশ থেকে আরও পড়ুন

