বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

সাটুরিয়ায় গভীর রাতে শ্রমিকবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৪ এএম
সাটুরিয়ায় গভীর রাতে শ্রমিকবাহী বাসে আগুন

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে শ্রমিকবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি একটি পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। আগুনে বাসটি পুড়ে গেলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৬ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা বা কি উদ্দেশে বাসটিতে আগুন দিয়েছে, তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটির মালিক তারা মিয়া। তিনি বাসটি দিয়ে একটি পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেওয়া করতেন। কাজ শেষে বাসটি নিজ এলাকায় রেখে দিতেন। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বাসের মালিক এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...