বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

জামিনে বেরিয়ে খুলনায় ক্লিনিকে হামলা-ভাঙচুর, শনাক্ত ৪-৫ জন

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম
জামিনে বেরিয়ে খুলনায় ক্লিনিকে হামলা-ভাঙচুর, শনাক্ত ৪-৫ জন

খুলনা মহানগরীর খানজাহান আলী রোডের পিটিআই মোড় এলাকায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় প্রতিষ্ঠানের দরজা, কাচ, দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও একটি টেলিভিশন ভাঙচুর করা হয়। পাশাপাশি প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সুলতানা হামিদ আলী স্কুলের বিপরীতে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে হামলায় জড়িত চার থেকে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তারা সম্প্রতি একটি দ্রুত বিচার মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পেয়েছেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রোজী জানান, দুপুর ১টা ৫০ মিনিটের দিকে চার থেকে পাঁচজন যুবক চাইনিজ কুড়াল নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করেন। কোনো কথা না বলেই তারা ভাঙচুর শুরু করেন। এ সময় প্রতিষ্ঠানের দরজা, কাচ, দুটি এসি ও একটি টেলিভিশন ভাঙচুর করা হয়। পরে তারা প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন নিয়ে চলে যান। হামলাকারীদের কাছে পিস্তলও ছিল বলে অভিযোগ করেন তিনি।

সিসি ক্যামেরায় চার থেকে পাঁচজনকে হামলায় জড়িত থাকতে দেখা যায়। ছবি : এশিয়া পোস্ট
সিসি ক্যামেরায় চার থেকে পাঁচজনকে হামলায় জড়িত থাকতে দেখা যায়। ছবি : এশিয়া পোস্ট

প্রাথমিকভাবে চাঁদা দাবিকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...