বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

সরকারি হালটে কবরস্থানের দেয়াল, বিএনপি নেতা বললেন ‘কোনো বিষয় না’

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম
সরকারি হালটে কবরস্থানের দেয়াল, বিএনপি নেতা বললেন ‘কোনো বিষয় না’

পটুয়ালীর দুমকিতে সরকারি রেকর্ডীয় হালটের জমি দখল করে পারিবারিক কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির দুই নেতার বিরুদ্ধে। এতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত চলাচলের পথ বন্ধ হয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে স্থানীয় এক সাংবাদিকের পরিবার।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ২ নম্বর লেবুখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আঠারগাছিয়া গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দুজন হলেন দুমকি উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার সিকদার এবং উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আবু সালেহ খোকন।

ভুক্তভোগী পরিবারের সদস্য সাংবাদিক কামাল সিকদারের অভিযোগ, সরকারি রেকর্ডে হালট হিসেবে চিহ্নিত জমির ওপর পারিবারিক কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণ করায় তাদের বাড়িতে যাতায়াতের দীর্ঘদিনের পথ বন্ধ হয়ে গেছে।

হালটের প্রায় ২৯ শতক জমি পারিবারিক কবরস্থানের সীমানার মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়াল নির্মাণ করা হচ্ছে। ছবি : এশিয়া পোস্ট
হালটের প্রায় ২৯ শতক জমি পারিবারিক কবরস্থানের সীমানার মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়াল নির্মাণ করা হচ্ছে। ছবি : এশিয়া পোস্ট

অভিযোগ অনুযায়ী, আঠারগাছিয়া মৌজার ১৫০২ নম্বর প্লটের একটি সরকারি হালট কার্তিকপাশা ও আঠারগাছিয়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে চলাচলের পথ হিসেবে ব্যবহার করে আসছেন। দক্ষিণ আঠারগাছিয়া বায়তুল হাসান জামে মসজিদের উত্তর পাশে অবস্থিত ওই হালটের প্রায় ২৯ শতক জমি পারিবারিক কবরস্থানের সীমানার মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়াল নির্মাণ করা হচ্ছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিকার চাইতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। এর আগে ভূমি উপসহকারী কর্মকর্তা সেলিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ তাদের।

সাংবাদিক কামাল সিকদার বলেন, ঘটনার সময় তিনি পটুয়াখালী শহরে ছিলেন। পরিবারের সদস্যদের কাছ থেকে দেয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। পরে দুমকি থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। খবর পেয়ে তিনিও সেখানে গিয়ে দেখেন, তাদের বাড়িতে প্রবেশের পথে দেয়াল নির্মাণ করে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...