খুলনায় ছবি তোলাকে কেন্দ্র করে মারধর, যুবককে তুলে নেওয়ার অভিযোগ

খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় মোটরসাইকেল আরোহীদের ছবি তোলাকে কেন্দ্র করে এক যুবককে মারধর করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরের মেসার্স গোলাম হোসেন পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ওই পাম্পকর্মীর ভাষ্য, ছয় থেকে সাতটি মোটরসাইকেলে কয়েকজন যুবক পেট্রোল পাম্পে তেল নিতে আসেন। এ সময় এক যুবক দূর থেকে তাদের ছবি তুলছিলেন। এ নিয়ে মোটরসাইকেল আরোহীদের সঙ্গে ওই যুবকের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন ওই যুবককে মারধর করে তুলে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
ওই পাম্পকর্মী জানান, ঘটনার সময় তিনি পাম্পে একটি গাড়িতে জ্বালানি সরবরাহ করছিলেন। পাম্পের ভেতরে গাড়ি দাঁড় করানোর স্থানের কাছেই ঘটনাটি ঘটে। তিনি নিজে পুরো ঘটনা দেখেছেন বলেও দাবি করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

