বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

বিএনপি কার্যালয়ের সামনে দলের কর্মীদের ওপর আ.লীগের হামলা, আশঙ্কাজনক ৩

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম
বিএনপি কার্যালয়ের সামনে দলের কর্মীদের ওপর আ.লীগের হামলা, আশঙ্কাজনক ৩

খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির কর্মীদের ওপর হামলা করেছেন আওয়ামী লীগ নেতারা। হামলার ঘটনায় দলটির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর উপলক্ষে সন্ধ্যায় সাপমারা এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা চলছিল। এ সময় কার্যালয়ের পাশের একটি দোকানে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের ছোট ভাই মো. আমির হোসেনকে (৪০) দেখতে পান বিএনপির কয়েকজন নেতাকর্মী। পরে তাকে আটক করে দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের স্বজনেরা একত্রিত হয়ে বিএনপির কার্যালয়ের সামনে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোঁটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেন। একপর্যায়ে তারা আমির হোসেনকে ছাড়িয়ে নিয়ে যান। এতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হন।

পরে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন শফিকুল ইসলাম সুজন (৩০), মো. শাহাদাত হোসেন (২০), মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. ফারুক হোসেন (৩০)। উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমানের ভাষ্য, আহতদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম সুজনের অবস্থা গুরুতর।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...