বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

দেশের মুক্তির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম
দেশের মুক্তির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

স্বাধীনতা, দেশের মুক্তি ও অর্থনৈতিক মুক্তির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এসময় শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১৭ বছর শেখ হাসিনা সরকার ৭ নভেম্বরের ইতিহাস বিকৃত করে ছাত্র ও যুবসমাজের কাছে উপস্থাপন করেছে। আজকের দিনটির প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বিশেষ করে উপস্থিত মুরুব্বিদের পাশাপাশি ছাত্র ও যুবসমাজকে এ দিনের ইতিহাস জানাতে হবে।

তিনি আরও বলেন, প্রতিবছর সালথা ও নগরকান্দায় যেন জাঁকজমকপূর্ণভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়, সে ব্যবস্থা করতে হবে। ৭ নভেম্বর আমাদের একটি বার্তা দেয় স্বাধীনতা, দেশের মুক্তি ও অর্থনৈতিক মুক্তির স্বার্থে আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি।

নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ ও পৌর যুবদলের আহ্বায়ক হেলালউদ্দিন হেলালের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। এতে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...