সিলেট নগরীতে যান চলাচলে নতুন নির্দেশনা

হযরত শাহজালাল (রহ.) সেতুর ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট মেরামতের জন্য সিলেট নগরীতে যান চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ট্রাফিক পুলিশ। মেরামতকাজ চলাকালে দুই দফায় সেতুর একটি লেন বন্ধ রাখা হবে।
শনিবার (৭ নভেম্বর) রাত ১১টা থেকে এ নির্দেশনা কার্যকর হচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের গণবিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় ৭ নভেম্বর রাত ১১টা থেকে ১১ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত সেতুর মেরামতকাজ চলবে। দ্বিতীয় দফায় ১৪ নভেম্বর রাত ১১টা থেকে ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত একই কাজ করা হবে। এ সময় মেন্দিবাগ থেকে হুমায়ুন রশিদ চত্বর এবং বিপরীতমুখী সড়কে সব ধরনের রিকশা চলাচল বন্ধ থাকবে। তবে সিএনজিচালিত অটোরিকশা নির্ধারিত রিকশা লেন দিয়ে চলাচল করতে পারবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

