বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানস্থলে স্ত্রীর সামনে পৌর কর্মচারীকে খুন

গুরুতর আহত মল্লিকাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত শাহনেওয়াজ সানি শহরের সরদারপাড়া এলাকার জুলহাসের ছেলে। তাঁর কাছে আগে থেকে কেন সার্জিক্যাল কাঁচি ছিল, তা জানা যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি কিছুটা অপ্রকৃতিস্থ।
খবর পেয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথসহ পুলিশ ও পৌর প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি কামাল হোসেন বলেন, ‘অভিযুক্ত যুবককে আটক করে তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।’
সারাদেশ থেকে আরও পড়ুন

