মাদ্রাসায় মেয়েকে দেখে ফেরার পথে নছিমনের ধাক্কায় গৃহবধূ নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়ের সঙ্গে দেখা করতে শিবনগর এলাকার একটি মাদ্রাসায় গিয়েছিলেন নাজমা। সেখান থেকে বাড়ি ফেরার পথে উত্তর সুজাপুর জামে মসজিদের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমবাড়ী হাট থেকে বেশ কয়েকটি গরু নিয়ে একটি নছিমন ফুলবাড়ী হয়ে বিরামপুরের দিকে যাচ্ছিল। দ্রুতগতির নছিমনটি নাজমা আক্তারকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

