ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার সংলাপ অনুষ্ঠিত

আলোচনাকালে তরুণ অংশগ্রহণকারীরা বেশ কিছু প্রধান চ্যালেঞ্জ চিহ্নিত করেন। এর মধ্যে রয়েছে, পারমাণবিক শক্তি সম্পর্কে সচেতনতার অভাব, বিশেষায়িত শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণের সীমিত সুযোগ, গবেষণা সুবিধার ঘাটতি ও ইন্টার্নশিপের স্বল্পতা। তাঁরা বিকিরণ, পারমাণবিক নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশগত প্রভাব নিয়ে প্রচলিত উদ্বেগ ও ভুল ধারণাগুলো দূর করতে সঠিক তথ্য প্রচারের ওপরও গুরুত্বারোপ করেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অংশগ্রহণকারীরা বিশেষায়িত কোর্স, বৃত্তি, গবেষণা অনুদান, ইন্টার্নশিপ ও শিল্প বিশেষজ্ঞদের মাধ্যমে ক্যারিয়ার কাউন্সেলিং চালুর সুপারিশ করেন। পাশাপাশি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

