হারানো স্বজনদের স্মরণে শ্মশান দীপালি উৎসব

পৌর শহরের কামারপট্টি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ কর্মকার বলেন, ‘বাবা-মা দুজনকে হারিয়েছি। তাই প্রতিবছর এই দিনে শ্মশানঘাটে এসে তাঁদের স্মরণ করি। তাঁদের জন্য প্রার্থনা করি।’

কলাপাড়া পূজা উদ্যাপন ফ্রন্টের সদস্যসচিব দেবাশীষ সিকদার কালা বলেন, আগে পৌর শহরের কলেজ রোড এলাকার শ্মশানে এ অনুষ্ঠান হতো। এখন চিংড়িয়া শ্মশানেও এ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক সজল সমাদ্দার বলেন, প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হারানো স্বজনদের স্মরণে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ শ্মশানে সমবেত হন। এদিন পরিবারের সবাই মিলে মৃত ব্যক্তিদের নানা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

