রামেক হাসপাতাল: নকল ফিল্ম সরবরাহ টিউবও নিম্নমানের

সূত্র জানিয়েছে, ফিল্ম সরবরাহকারীকে বাংলাদেশের পরিবেশক মেডি গ্রাফিক ট্রেডিং লিমিটেডের কাগজপত্র জমা দিতে হয়। কিন্তু মতিউর রহমান এই প্রতিষ্ঠানের অথরাইজেশনের কাগজ জমা না দিয়েই কার্যাদেশ পেয়েছেন। আবার জরুরি প্রয়োজন জানিয়ে প্যাথলজি বিভাগের প্রধান ডা. সাবেরা খাতুনও নিম্নমানের টিউব নিতে সম্মতি দিয়েছেন।
এদিকে, নিম্নমানের ভ্যাকুটেইনার টিউব সরবরাহের অভিযোগ উঠেছে গেটওয়ে ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আড়াই লাখ টিউব সরবরাহের কাজ পেয়েছিল প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানও ২৬ সেপ্টেম্বর কার্যাদেশ পেয়ে ১০ অক্টোবর টিউব সরবরাহ করে। কথা ছিল, জেএমআই অথবা এএনসির টিউব দেবে তারা। কিন্তু আড়াই লাখের মধ্যে চায়না জিআর টিউব দেওয়া হয়েছে ১ লাখ ৪০ হাজার।
হাসপাতাল সূত্র বলছে, জেএমআই বা এএনসির চেয়ে চায়না জিআরের টিউবের দাম ৩০ শতাংশ কম। গেটওয়ে ইন্টারন্যাশনাল ইতিমধ্যে টিউবের ২০ লাখ টাকা বিল দাখিল করেছে।
জানতে চাইলে গেটওয়ে ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সোহেল রানা বলেন, ‘জেএমআই কোম্পানির টিউব দেওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় জেএমআইয়ের মাল ছিল না। আবার হাসপাতালেও জরুরি মাল দরকার ছিল। তাই হাসপাতালের সঙ্গে কথা বলেই জিআরের মাল দেওয়া হয়েছে। পরে জেএমআইয়েরই টিউব সরবরাহ করা হয়েছে।’

