বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

নামে পরিবেশবান্ধব কারখানা, ভেতরে কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ এএম
নামে পরিবেশবান্ধব কারখানা, ভেতরে কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে ইট

পরিবেশবান্ধব কারখানার দাবি করলেও পঞ্চগড়ের বোদা উপজেলার ‘এএন্ডএ অটো ব্রিকস’ ইটভাটায় পুড়ছে কাঠ ও কাঠের গুঁড়া। কয়লার সংকটের অজুহাতে প্রতি রাতেই ট্রাকে করে আনা কাঠের খড়ি ও বিপুল পরিমাণ কাঠের গুঁড়া কয়লার সঙ্গে মিশিয়ে চুল্লিতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে হুমকির মুখে পড়ছে আশপাশের পরিবেশ, ফসলি জমি ও জনস্বাস্থ্য।

সম্প্রতি পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া চন্দনবাড়ী এলাকায় অবস্থিত পরিবেশবান্ধব কারখানা হিসেবে পরিচিত ওই ইটভাটায় গিয়ে এমন চিত্র দেখা যায়। তবে ঘটনার সত্যতা আংশিক স্বীকার করে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (জিএম) সাখাওয়াত হোসেন বলেন, সব সময় নয়, মাঝে মাঝে কিছু কাঠের খড়ি ব্যবহার করা হয়।

সরেজমিনে দেখা যায়, ইটভাটার এক কোণে শত শত বস্তা কাঠের গুঁড়া এবং স্তূপ করে রাখা হয়েছে বনের গাছের খড়ি। দিনের বেলায় এসব কিছুটা আড়ালে রাখা হলেও গভীর রাতে কাঠ ও কাঠের গুঁড়া কয়লার বিকল্প হিসেবে চুল্লিতে দেওয়া হয় বলে স্থানীয়দের অভিযোগ। এতে আশপাশের ফসলি জমি, ফলদ গাছপালা ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে রাতের আঁধারে নির্গত কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পুরো এলাকার পরিবেশ।

চিকিৎসক ও পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ইটভাটায় কাঠ ও কাঠের গুঁড়া পোড়ানোর ফলে নির্গত বিষাক্ত ধোঁয়া ও সূক্ষ্ম ছাই মানুষের ফুসফুসে প্রবেশ করে অ্যাজমা, ব্রঙ্কাইটিস ও দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের মতো রোগ সৃষ্টি করতে পারে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু ও বয়স্করা। ধোঁয়ায় থাকা কার্বন মনোক্সাইড রক্তে অক্সিজেন পরিবহনে বাধা সৃষ্টি করে, যা হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। কাঠ অসম্পূর্ণভাবে পুড়লে বাতাসে বেনজো-এ-পাইরিনের মতো ক্যানসার সৃষ্টিকারী উপাদান ছড়াতে পারে, যা ফুসফুসের ক্যানসারের ঝুঁকি তৈরি করে। এ ছাড়া দূষিত বাতাস গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। এর ফলে কম ওজনের শিশু জন্ম নেওয়া এবং বিভিন্ন শারীরিক জটিলতার আশঙ্কা থাকে। বাতাসে ভাসমান ছাইয়ের কারণে চোখে জ্বালাপোড়া, চোখের ক্ষতি ও বিভিন্ন ধরনের চর্মরোগও দেখা দিতে পারে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...