বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২

নিজস্ব প্রতিবেদক২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম
ডেঙ্গুতে এক দিনে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৯১ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে)। এরপর খুলনা বিভাগে ৩১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৯১ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১৬২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ১০৫ জন, রংপুর বিভাগে ৬৭ জন এবং সিলেট বিভাগে ছয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যে আরও জানা গেছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৫ হাজার ৪৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯৫ জনের।

গত ২৪ ঘণ্টার নতুন মৃত্যুর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৯৫ জনে দাঁড়িয়েছে। হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তির পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসাও চলছে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...