বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

স্বাস্থ্য খাতের অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সহকারী

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম
স্বাস্থ্য খাতের অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সহকারী

সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দীন হায়দার।

রোববার (৮ নভেম্বর) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণসহ নানা কার্যক্রম চলমান রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত হবে।

পরিদর্শনকালে ডা. এস এম জিয়াউদ্দীন হায়দার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এসময় চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার বিষয়ে তাদের অভিজ্ঞতা শোনেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...