বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

ভোলা হাসপাতালে আইসিইউ ও সিসিইউ চালুর দাবি, সেই নয়নের পাশে বিভিন্ন পেশার মানুষ

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম
ভোলা হাসপাতালে আইসিইউ ও সিসিইউ চালুর দাবি, সেই নয়নের পাশে বিভিন্ন পেশার মানুষ

মাছুমা খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া বলেন, ‘নয়ন খানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ২৫০ শয্যাবিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালে আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করতে এসেছি। কেননা, এটা শুধু নয়নের একার দাবি নয়, এটা ভোলাবাসীর দাবি।’

কর্মসূচিতে পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ূন কবির সোপান, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. হেলালউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ এবং সদস্যসচিব মুনতাসীর আলম চৌধুরী রবিনসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

হুমায়ূন কবির সোপান বলেন, ‘ভোলা সদর হাসপাতালে আইসিইউ ও সিসিইউ চালু সময়ের দাবি। এ দাবির সঙ্গে আমরাও একাত্মতা প্রকাশ করছি।’ তিনি বলেন, ‘আইসিইউ না থাকায় প্রায় ছয় বছর আগে আমি আমার মাকে হারিয়েছি। এ হাসপাতালে আইসিইউ সেবা দিতে পারলে আমার মাকে সুদূর ঢাকায় নিতে হতো না। হয়তো ভোলা হাসপাতালেই চিকিৎসা দেওয়া যেত।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...