পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনেরা

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ সময় পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া ব্যক্তি হলেন দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লা।
পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজ মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রোববার দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের পরপরই তার তিন ভাইসহ স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা চালিয়ে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

