বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

মসজিদে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা, ইমামের ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
মসজিদে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা, ইমামের ৭ বছরের কারাদণ্ড

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ অক্টোবর ভোরে এ ঘটনা ঘটে। প্রতিদিন ভোরে মসজিদের মাইকে ধর্মীয় শিক্ষার জন্য শিশুদের ডেকে পাঠাতেন আরিফুল। তবে ঘটনার দিন বৃষ্টির কারণে মাইকে ডাকাডাকি করেননি তিনি। এর মধ্যেই ভুক্তভোগী শিশুটি মসজিদে পৌঁছালে তাকে একা পেয়ে নির্যাতনের চেষ্টা করেন আরিফুল।

শিশুর কাছ থেকে ঘটনা শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মসজিদে গিয়ে আরিফুলকে আটক করেন। পরে খবর দেওয়া হলে নগরকান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ওই দিনই শিশুটির মা বাদী হয়ে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূইয়া রতন জানান, আসামি আদালতে নিজের দোষ স্বীকার করেন। পাশাপাশি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...