বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

১১ দলীয় জোটের কর্মকাণ্ড স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
১১ দলীয় জোটের কর্মকাণ্ড স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার অভিযোগ, জামায়াত-শিবির ১১ দলীয় জোটের নামে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করছে। তাদের রাজনৈতিক ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

রোববার (৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহসিকতার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। রাষ্ট্র পুনর্গঠনে তার নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করে রাশেদ খাঁন বলেন, জিয়াউর রহমান যেভাবে দেশের জন্য কাজ করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও একইভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারেক রহমানের মধ্যে তারা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নে সরকার কাজ করছে। তবে সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে জামায়াত-শিবির তৎপর রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুধু বিএনপির রাজনৈতিক অবস্থান নয়, এটি বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থান হওয়া উচিত। একাত্তরে দলটির ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...