বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

ডিসি অফিসের পাশেই মাদকের আখড়া

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম
ডিসি অফিসের পাশেই মাদকের আখড়া

কয়েকজন দলিল লেখকের সঙ্গে কথা বলে জানা গেছে, একতলা টিনশেডের ভবনটি জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মাণ করা হয়েছিল। পরে সেগুলো ভাড়া দেওয়া হয়েছে বলে তাঁরা জানেন। তাঁদের অভিযোগ, এসব দোকান ও চেম্বার ঘিরে দীর্ঘদিন ধরেই নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলছে। চায়ের দোকানি জাকিরের নেতৃত্বে সেখানে মাদকের কারবার চলত।

তাঁরা জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের এত কাছে হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানও নিয়মিত হয় না বলে তাঁদের অভিযোগ। জাকির গ্রেপ্তার হলেও ওই এলাকায় মাদকের কারবার বন্ধ হয়নি। এখনো কয়েকজন এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে দাবি তাঁদের।

জাকির কারাগারে থাকলেও খোলা রয়েছে তাঁর চায়ের দোকান। রোববার সেখানে কর্মচারীর পাশাপাশি উপস্থিত ছিলেন তাঁর ভাতিজা মো. আশিক। তাঁরা জানান, জাকির কারাগারে থাকায় তাঁরাই দোকানটি পরিচালনা করছেন। জাকির ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বলেও স্বীকার করেন তাঁরা। তাঁদের দাবি, দোকানটি জেলা প্রশাসকের কার্যালয় থেকেই ভাড়া নেওয়া হয়েছে।

জানতে চাইলে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোনো দোকান ভাড়া দেওয়া হয়নি। তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সরেজমিনে বিষয়গুলো দেখে আসতে বলবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...