বাঁচাও বাঁচাও চিৎকারেও কেউ এগিয়ে আসেনি, বিদ্যুতের তার ছিঁড়ে আহত মোটর মেকানিক

প্রত্যক্ষদর্শী মমিনুর ইসলাম বলেন, গোলাম আহমেদ দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে তাঁর পিঠের ওপর পড়ে। এ সময় আশপাশের লোকজন দৌড়ে সরে যান।
মমিনুর ইসলাম বলেন, ‘লোকটি বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিলেন। কিন্তু কেউ এগিয়ে আসেনি। পরে একজন অটোরিকশাচালক এগিয়ে আসেন। বাঁশ দিয়ে তার সরিয়ে তাঁকে দূরে ঠেলে দেওয়া হয়। এরপর আমরা কয়েকজন মিলে তাঁর শরীর ম্যাসাজ করতে শুরু করি।’
এ সময় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় আলহেরা হাসপাতালে নিয়ে যান বলে জানান মমিনুর ইসলাম। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

