সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতি চাই: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর আরও বলেন, আমরা নিজেরা এখন পর্যন্ত এমন কোনো বক্তব্য দিইনি, যাতে এলাকায় উত্তেজনা বা সংঘাত সৃষ্টি হয়। আমরা শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে চাই। বিএনপি ও গণঅধিকার পরিষদের দায়িত্বশীল নেতাদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে বসতে হবে, আলোচনা করতে হবে এবং সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। সব সমস্যার সমাধান শুধু প্রশাসন কিংবা আইন-আদালতের মাধ্যমে সম্ভব নয়। রাজনৈতিক দলের নেতা হিসেবে মানুষের সমস্যা সমাধানে আমাদেরও সামাজিক ও নৈতিক দায়িত্ব রয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক আহমেদ মোল্লার, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুবদলের সাবেক সদস্যসচিব শামিম খান, ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার, সদস্যসচিব সালাহ উদ্দিন, ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজানুর রহমান হাওলাদার, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাব হোসেন আকন, সাধারণ সম্পাদক লিয়ার হোসেন হাওলাদা সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরের মাঠে গিয়ে শেষ হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।

