বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

গুলশানে অনুষ্ঠানে হট্টগোল, ফের আলোচনায় পরীমনি

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম
গুলশানে অনুষ্ঠানে হট্টগোল, ফের আলোচনায় পরীমনি

অনুষ্ঠানের স্টল ভাঙচুরের অভিযোগ তুলে পরীমনি বলেন, এসব ভাঙচুরের দায় কে নেবে? শিল্পীরা অনুষ্ঠানে এসে হেনস্তার শিকার হলে তার দায়িত্ব কে নেবে? তাঁর সঙ্গে কারও কোনো ক্ষোভ থাকলে সরাসরি বসে কথা বলার আহ্বান জানান তিনি।

গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ করে ফেসবুক লাইভে আসেন চিত্রনায়িকা পরীমনি। ছবি: ফেসবুক থেকে
গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ করে ফেসবুক লাইভে আসেন চিত্রনায়িকা পরীমনি। ছবি: ফেসবুক থেকে

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, একটা সমস্যা হয়েছিল। পরে পরীমনি চলে যান। আর কোনো ঝামেলা হয়নি।

শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছিল জানিয়ে ওসি বলেন, রোববার ছিল এর শেষ দিন। পরীমনির গাড়ি কিংবা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভাঙচুরের কোনো ঘটনা তাঁর জানা নেই। পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন।

এর আগে গত ৫ নভেম্বর একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগে আলোচনায় আসেন পরীমনি। এর কয়েক দিনের ব্যবধানে গুলশানের অনুষ্ঠানে হট্টগোল ও গাড়িতে হামলার অভিযোগ করলেন তিনি। তবে তার গাড়িটি অক্ষত দেখা গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...