বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

ট্যাংক লরির ভেতরে জমে থাকা গ্যাসে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম
ট্যাংক লরির ভেতরে জমে থাকা গ্যাসে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলবাহী ট্যাংক লরির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে মো. রাতুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. ফারুক (৪২) নামে আরও একজন আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নাসিকের ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

মৃত রাতুল সিদ্ধিরগঞ্জের ধনুকুণ্ডা সাউদ বাড়ি এলাকার কুদ্দুস আলীর ছেলে। তিনি ওই ট্যাংক লরির হেলপার হিসেবে কর্মরত ছিলেন। আহত ফারুক সংশ্লিষ্ট ফার্নেস অয়েল হাউসের ম্যানেজার।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে মারুফ নামে এক ব্যক্তির মালিকানাধীন ফার্নেস অয়েল হাউসের সামনে একটি তেলবাহী ট্যাংক লরি দাঁড় করানো ছিল। একপর্যায়ে লরির ট্যাংকি পরীক্ষা করতে ভেতরে প্রবেশ করেন হেলপার রাতুল। এ সময় ট্যাংকির ভেতরে জমে থাকা গ্যাসে তিনি অচেতন হয়ে পড়েন।

রাতুলকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধারের জন্য ট্যাংকির ভেতরে প্রবেশ করেন হাউসের ম্যানেজার ফারুক। তিনিও অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে খানপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহত রাতুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...