রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণে আ. লীগ কর্মী গ্রেপ্তার: ডিএমপি

রাজধানীর রূপনগর থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে থানার সামনে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ককটেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আশরাফুল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
সারাদেশ থেকে আরও পড়ুন

