বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ পেলেন ১০ বিএনপি নেতার স্ত্রী

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম
ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ পেলেন ১০ বিএনপি নেতার স্ত্রী

প্রাপ্ত তথ্য ও অনুসন্ধানে দেখা যায়, পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের স্ত্রী রেনুয়ারা বেগম। ওষুধ ও ডায়াগনস্টিক ব্যবসার সঙ্গে যুক্ত আবুল হোসেন নিজের স্ত্রীর নামে ডিলারশিপ নিলেও রেনুয়ারা বেগমের নিজস্ব কোনো দোকান বা সার বিক্রির অভিজ্ঞতা নেই। ভোমড়াদহ এলাকায় স্থানীয় এক কীটনাশক ব্যবসায়ীর দোকানের সামনে কেবল একটি সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। একইভাবে পীরগঞ্জের খনগাঁও ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলীর স্ত্রী মিরা আক্তার এবং হাজীপুর ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলামের স্ত্রী ফেরদৌসি বেগম। তাদের কারোরই পূর্বের কোনো ব্যবসায়ী অভিজ্ঞতা নেই। পীরগঞ্জ পৌরসভায় ডিলার মনোনীত হয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানূল হকের স্ত্রী শ্যামলী আক্তার, যিনি আগে কখনোই সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না।

একইভাবে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক আরফান আলীর স্ত্রী নাজনীন বেগম। আরফান আলী নিজে টিসিবির ডিলার হলেও তার স্ত্রী আগে কোনো ব্যবসার সঙ্গেই যুক্ত ছিলেন না। ধনতলা ইউনিয়নে সারের ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম জাবেদের স্ত্রী সাবিনা আক্তার এবং বড়বাড়ী ইউনিয়নে ডিলার হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি জুলফিকার আলীর স্ত্রী নুরজাহান আক্তার, যার স্বামী নিজে একজন শিক্ষক ও খাদ্য কর্মসূচির ডিলার।

রানীশংকৈল ও হরিপুর উপজেলায়ও বিএনপি নেতাদের স্ত্রীদের ডিলারশিপ দেওয়ার এই ধারা অব্যাহত রয়েছে। রানীশংকৈল পৌরসভায় ডিলার হয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলীর স্ত্রী পারুল বেগম। কাশিপুর ইউনিয়নে ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করায় তার স্ত্রী ময়না আক্তারের নামে সারের ডিলারশিপ নেওয়া হয়েছে। এছাড়া হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন, যার স্বামী একটি কলেজের অধ্যক্ষ এবং দেবর বিএডিসির সার ডিলার।

স্বজনপ্রীতি ও অনভিজ্ঞ ব্যক্তিদের ডিলারশিপ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দীর্ঘদিনের অভিজ্ঞ প্রকৃত সার ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, নীতিমালার তোয়াক্কা না করে দলীয় প্রভাব ও অর্থ লেনদেনের মাধ্যমে স্বজনপ্রীতি করা হয়েছে, যার ফলে অভিজ্ঞ ব্যবসায়ীরা ডিলারশিপ থেকে বঞ্চিত হয়েছেন।

হরিপুরের ভাতুরিয়া ইউনিয়নে ডিলার হিসেবে মনোনীত জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন বলেন, আমার পরিবার অনেক বছর ধরে ব্যবসা করে। সেই হিসাবে সার ডিলার হতে আবেদন করি। যাচাই-বাছাই শেষে ডিলার হিসেবে নিয়োগ পেয়েছি। এখানে রাজনৈতিক বিবেচনা করা হয়নি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, দীর্ঘদিন দলের নেতাকর্মীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এখন তাদের অনেকে ব্যবসা-বাণিজ্যে মনোযোগ দিচ্ছেন। এ কারণে সারের ডিলারের জন্য আবেদন করেছেন। ডিলার নিয়োগে দলের কোনো প্রভাব ছিল না।

অভিযোগ অস্বীকার করে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম বলেন, যারা ডিলার হিসেবে নিয়োগ পাননি, তারা এখন নানা কথা ছড়াচ্ছেন। সারের ডিলার নিয়োগ ইউএনও ও ডিসির মাধ্যমে হয়েছে, অনিয়ম হলে সেটা তাদের দায়। এখানে আমার কোনো ভূমিকা নেই। আওয়ামী লীগের যিনি নিয়োগ পেয়েছেন বলে বলা হচ্ছে, তিনি আমার নির্বাচনে কাজ করেছিলেন। নীতিমালার বাইরে কাউকে নিয়োগ দেওয়া হলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হবে।

জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, সারের ডিলারের আবেদন উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি যাচাই-বাছাই করেছে। জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে উপজেলা কমিটি যে সুপারিশ করেছে, সেটা নীতিমালার আলোকেই হয়েছে। আমরা সেই সুপারিশে কোনো পরিবর্তন করা হয়নি। সেই তালিকা মন্ত্রণালয়ে পাঠিনো হলে সরকার ব্যবস্থা নিয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগও আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...