বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

বাউল গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপের

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম
বাউল গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপের

তিনি আরও বলেন, ওরশ, গান, বাণিজ্য ও শিল্প মেলার নামে যেন কোনো ধরনের অশ্লীলতা ছড়াতে না পারে, সেদিকে প্রশাসনকে বিশেষ নজর দিতে হবে। এসব আয়োজনের নামে সামাজিক ও ধর্মীয় পরিবেশের অবক্ষয় হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো আয়োজনের অনুমতি দেওয়ার আগে এর পরিবেশ ও কার্যক্রম সম্পর্কে সতর্কতার সঙ্গে খোঁজখবর নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শহরের চুরি ও চোরাই মালামাল বেচাকেনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে হুইপ জি কে গউছ বলেন, যারা শহরে চুরি করে, তারা চুরি করা মালামাল কোনো না কোনো জায়গায় বিক্রি করে। বিশেষ করে ভাঙারি দোকানগুলোতে এসব মালামাল বিক্রি হয় কি না, তা খতিয়ে দেখতে হবে। চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত দোকান ও ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে অভিযান আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

সভায় শহরের পরিবেশ ও অবকাঠামো রক্ষার বিষয়টিও গুরুত্ব পায়। শহর রক্ষা বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে বাঁধের আশপাশে কোনো বালু মহাল ইজারা না দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া ফায়ার সার্ভিসের জনবল, সরঞ্জাম ও অন্যান্য সক্ষমতার কী কী ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তিনি।

জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সিভিল সার্জন রত্নদীপ বিশ্বাস, পুলিশ সুপার তারেক মাহমুদসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...