বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদির
বিজ্ঞাপন

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে শূন্য পাস, ১৫ কলেজের অধ্যক্ষকে তলব

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে শূন্য পাস, ১৫ কলেজের অধ্যক্ষকে তলব

এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি—এমন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের অধ্যক্ষদের কারণ দর্শানোর নোটিশ দিয়ে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) প্রয়োজনীয় কাগজপত্রসহ বোর্ডে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে এ নির্দেশনার বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া।

বোর্ড সূত্রে জানা গেছে, শূন্য পাস করা এসব প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অধ্যক্ষদের গত পাঁচ বছরের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

তলব করা ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লার তিনটি, লক্ষ্মীপুরের পাঁচটি, চাঁদপুরের দুটি, ব্রাহ্মণবাড়িয়ার দুটি, ফেনীর দুটি এবং নোয়াখালীর একটি প্রতিষ্ঠান রয়েছে।

কুমিল্লার প্রতিষ্ঠানগুলো হলো লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগরের বগৈড় বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এবং ব্রাহ্মণপাড়া উপজেলার প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ।

লক্ষ্মীপুরের প্রতিষ্ঠানগুলো হলো সদর উপজেলার ক্যামব্রিজ সিটি কলেজ, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ, লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, হাজিমিয়ার হাট উচ্চবিদ্যালয় ও কলেজ এবং কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...