পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে দুদকের অভিযান শুরুর আগেই অভিযোগে থাকা আনসার সদস্যরা বদলি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে পাসপোর্ট অফিসের বিভিন্ন কার্যক্রম ও সেবার পরিবেশ খতিয়ে দেখেন দুদকের কর্মকর্তারা। এ সময় দালালচক্রের সদস্য সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

