মুলাদীতে অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

বরিশালের মুলাদীতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে তিনটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার গাছুয়া ও মুলাদী সদর ইউনিয়নে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।
অভিযানে বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন, পরিদর্শক সোহেল মাহমুদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় এক্সকাভেটর দিয়ে ইটভাটার স্থায়ী চিমনি, চুল্লি ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

