ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের

ফেরির খালাসি সায়েম বলেন, ‘রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফেরি পন্টুনে আটকে রেখে ঘুমাতে যাই। ওই সময় একটি মোটরসাইকেল ফেরির পন্টুনে এসে থামে। পরে ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরির ইজারাদার প্রতিনিধি আসলামের কক্ষের ছিটকানি আটকে দিয়ে দুর্বৃত্তরা ইঞ্জিন কভারে আগুন দেওয়ার জন্য পেট্রল ঢালে। আসলাম চিৎকারে আমরা ছুটে সেখানে গেলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়।’
ফেরির চালক আব্দুল বারেক হাওলাদার বলেন, ‘দুর্বৃত্তরা ফেরিতে আগুন দিতে পেট্রল দিয়েছে। কিন্তু ফেরির ইজারাদার প্রতিনিধি আসলাম টের পাওয়ার কারণে আগুন দিতে পারেনি।’
সারাদেশ থেকে আরও পড়ুন

