বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে প্রাথমিকের দুই শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম
ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে প্রাথমিকের দুই শিক্ষার্থী আহত

মানিকগঞ্জের হরিরামপুরে একটি জরাজীর্ণ বিদ্যালয় ভবনের শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা (ফ্যান) খুলে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র আমির হামজা ও অর্ক। আমির হামজা দিয়াবাড়ি গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে। ফ্যানের পাখার আঘাতে তার নাক ও চোখে আঘাত লাগে। অন্যদিকে অর্ক সামান্য আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় ব্যক্তিরা জানান, শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় হঠাৎ ওপর থেকে ফ্যানটি খুলে পড়ে। এ সময় ফ্যানের ঘূর্ণায়মান পাখার আঘাতে দুই শিক্ষার্থী আহত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম কাজল বলেন, বিদ্যালয়ের টিনশেড ঘরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ঘরের বিভিন্ন অংশের টিন ভেঙে গেছে, সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে। আগে কোনো রকমে মেরামত করা হলেও তাতে তেমন কাজ হয়নি। ঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পুরোনো ঘরটি নতুন করে নির্মাণ করা প্রয়োজন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...