বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

খুলনায় কাল থেকে শুরু বিভাগীয় বইমেলা, থাকছে ৯০ স্টল

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম
খুলনায় কাল থেকে শুরু বিভাগীয় বইমেলা, থাকছে ৯০ স্টল

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বইমেলায় মোট ৯০টি স্টল থাকবে। এর মধ্যে ঢাকা থেকে আসা প্রকাশনীগুলোর জন্য ৭১টি এবং বিভাগীয় ও জেলা কার্যালয়ের জন্য ৯টি স্টল বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া পুলিশ কন্ট্রোল রুম, তথ্যকেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি করে স্টল এবং খাবারের জন্য পাঁচটি স্টল থাকবে। প্রকাশনীগুলো তাদের প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রি করবে।

মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বরচিত কবিতা পাঠের আয়োজন থাকবে। শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া সংস্কৃতি ও নৈতিকতা, মানবতাবাদ ও বিশ্বশান্তি এবং বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র বিষয়ে তিন দিনে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। মেলা থেকে বই কেনা পাঠকদের মধ্য থেকে প্রতিদিন কুপনের মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করা হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সৃজনশীল প্রকাশনীগুলোর সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমসহ খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...