রামগড়ে বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ

খাগড়াছড়ির রামগড়ের লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সোমবার বিকেল ৪ টার দিকে ক্লাস চলছিল ক্ষুদে শিক্ষার্থীদের। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয় স্কুলের পাশের একটি গাছে। এ সময় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের চিৎকার ও কান্নাকাটিতে এক অস্থির পরিবেশ তৈরি হয়।
অসুস্থ শিক্ষার্থীদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অভিভাবক ও শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুরা সবাই আশঙ্কামুক্ত।
সারাদেশ থেকে আরও পড়ুন

