মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত দুই মোটরসাইকেলচালক

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান তাঁর বোনের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মামানপুরের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নূর ইসলামের মোটরসাইকেলের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালকই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর তিনি লোকমুখে শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ বা মামলা করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

