গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকায় আজমেরী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। এসময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাসে কোন যাত্রী ছিল না।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার ফাইটাররা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুনে বাস পুড়ে গেছে। কিভাবে আগুনের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
সারাদেশ থেকে আরও পড়ুন

