বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা
বিজ্ঞাপন

দাবি না মানলে আইনমন্ত্রীর পদত্যাগের আন্দোলনের হুঁশিয়ারি নিকাহ রেজিস্ট্রারদের

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম
দাবি না মানলে আইনমন্ত্রীর পদত্যাগের আন্দোলনের হুঁশিয়ারি নিকাহ রেজিস্ট্রারদের

অধিক্ষেত্র হ্রাসসংক্রান্ত বিধিমালা সংশোধনের উদ্যোগ বন্ধ এবং নতুন আইন প্রণয়নের প্রক্রিয়া বাতিলের দাবিতে দুই দিনের আল্টিমেটাম দিয়েছেন দেশের মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর পদত্যাগের দাবিতে এক দফার কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে কাজী নেতারা এ হুঁশিয়ারি দেন। সারাদেশে থেকে আসা প্রায় তিন হাজার মুসলিম নিকাহ রেজিস্ট্রার এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত ২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের সময়ে গঠিত বিধিমালার মাধ্যমে কাজীদের অধিক্ষেত্র নির্ধারিত হয়েছিল। কিন্তু বিগত ১৬ বছরের আওয়ামী শাসনামলে নিকাহ রেজিস্ট্রাররা চরম নিগ্রহের শিকার হয়েছেন। বিধিবহির্ভূতভাবে লাইসেন্স বাতিলসহ ভুয়া মামলা ও জেল-জুলুমের মুখোমুখি হতে হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর আলেমসমাজ ও নিকাহ রেজিস্ট্রাররা ন্যায়বিচার ও পেশাগত সুরক্ষার আশা করলেও, বর্তমানে কাজীদের অধিক্ষেত্র কর্তন ও নতুন আইন প্রণয়নের মাধ্যমে তাদের জীবিকা সংকুচিত করার অপচেষ্টা চলছে।

মানববন্ধন শেষে কাজী নেতারা প্রধানমন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবর ১০ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দিয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...