বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
বিজ্ঞাপন

নওগাঁর ঐতিহাসিক ‘দিবর দীঘি’ এখন কচুরিপানার দখলে, ম্লান হচ্ছে সৌন্দর্য

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম
নওগাঁর ঐতিহাসিক ‘দিবর দীঘি’ এখন কচুরিপানার দখলে, ম্লান হচ্ছে সৌন্দর্য

শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের পসরা সাজিয়ে বসে থাকা নওগাঁর পত্নীতলা উপজেলার ঐতিহাসিক দিবর দীঘি আজ অবহেলা ও অব্যবস্থাপনার শিকার। সঠিক পরিচর্যা ও তদারকির অভাবে প্রাচীন এই নিদর্শনের সৌন্দর্য ম্লান হতে বসেছে।

পত্নীতলা উপজেলার নওগাঁ-সাপাহার সড়কের উত্তর পাশে মাত্র দুই কিলোমিটার দূরে এই প্রাচীন দীঘিটি অবস্থিত। এর বিশাল জলাশয়টি প্রায় ৬০ বিঘা (১৯ দশমিক ২৪ একর বা ০.০৮ বর্গকিলোমিটার) জমির ওপর বিস্তৃত। দীঘির ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ৩১ ফুট ৮ ইঞ্চি উচ্চতার বিখ্যাত ‘দিবর স্তম্ভ’, যা পাল যুগের স্মৃতিচিহ্ন বলে ধারণা করেন ইতিহাসবিদরা। লোককথা অনুযায়ী, প্রাচীনকালে সাধারণ মানুষের পানীয় জলের চাহিদা মেটাতে কোনো রাজা বা জমিদারের উদ্যোগে এই দীঘি খনন করা হয়েছিল।

বিগত বছরগুলোতে ঐতিহ্যবাহী এই নিদর্শন রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন। সরেজমিন ঘুরে দেখা যায়, দীঘির একটি বড় অংশজুড়ে এখন কচুরিপানার রাজত্ব। সামান্য বাতাস বা বৃষ্টি শুরু হলেই এসব কচুরিপানা পুরো জলাশয়ে ছড়িয়ে পড়ে। দীঘির পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি উন্মুক্তভাবে সাধারণ মানুষের মাছ শিকার করার অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, দীঘিটি লিজ দেওয়া হলেও ইজারাদাররা এখনো কোনো কার্যপরিচালনা করছেন না। ফলে অযত্ন-অবহেলায় ধ্বংসের মুখে পড়ছে এই ঐতিহাসিক স্থাপনা।

সারা বছরই দূরদূরান্ত থেকে ইতিহাসপ্রেমী ও পর্যটকরা এখানে ঘুরতে আসেন। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয় পর্যটক রাকিবুল হাসান জানান, বিগত বছরগুলোতেও দীঘিটি পরিচ্ছন্ন থাকত। কিন্তু এবার ঘুরতে এসে দেখেন কচুরিপানার আবর্জনায় দীঘিটি পরিপূর্ণ হয়ে আছে। এতে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে দীঘি থেকে সরকারের রাজস্ব আয়ও ব্যাহত হচ্ছে। সরকারের উচিত, অতি দ্রুত এই ঐতিহাসিক পর্যটনস্থানটি সংস্কার করে এর পুরোনো রূপ ফিরিয়ে আনা। তাহলে পর্যটনশিল্প হিসেবে এটি আরও উন্নতি লাভ করবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...