হাম উপসর্গে মাগুরায় সদর হাসপাতালে এক দিনে ২২ জন ভর্তি

হাসপাতালের সার্বিক পরিস্থিতি ও অবকাঠামোগত সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি জেলার প্রধান চিকিৎসাকেন্দ্র। এখানে চলতি বছরে জরুরি বিভাগ, আউটডোর ও ইনডোরে লক্ষাধিক মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন। হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ রোগী ভর্তি হন। এ ছাড়া জরুরি বিভাগে প্রায় ৫০০ এবং আউটডোরে প্রায় ১ হাজার ৬০০ রোগী নিয়মিত চিকিৎসাসেবা নিয়ে থাকেন।
হাসপাতালের স্থান সংকুলান সমস্যা তুলে ধরে ডা. মহসিন উদ্দিন ফকির আরও জানান, হাসপাতালের প্রায় অর্ধেক অংশ বর্তমানে মাগুরা মেডিকেল কলেজ ব্যবহার করছে। নতুন ভবনের কিছু কার্যক্রম চালু থাকলেও রোগীর চাপ অনেক বেশি থাকায় প্রতিদিন হাসপাতালে প্রায় ৫০০ থেকে ৬০০ রোগী অবস্থান করেন। ফলে স্থান সংকুলান না হওয়ায় অনেক রোগীকে বাধ্য হয়ে বারান্দা ও ফ্লোরে থেকে চিকিৎসা নিতে হয়, যা রোগীদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।
তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত মাগুরা মেডিকেল কলেজ তাদের নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরিত না হবে এবং হাসপাতালের পুরো ভবনটি রোগীদের চিকিৎসায় ব্যবহার করা না যাবে, ততদিন এই সংকট পুরোপুরি দূর করা সম্ভব নয়। ইতিমধ্যে র্যাম্প, সিঁড়ি ও মূল গেটের সমস্যাসহ অন্যান্য বিষয়গুলো সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

