ট্রলি-মোটরসাইকেলে সংঘর্ষে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালিয়া মিনি বাজার এলাকায় একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারাদেশ থেকে আরও পড়ুন

