বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেন
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ঘটনার পর অভিযুক্ত ইমন‌ও তার মা উধাও

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ঘটনার পর অভিযুক্ত ইমন‌ও তার মা উধাও

কুষ্টিয়া শহরের থানা পাড়ায় দীর্ঘদিনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্র ইমন ও তার মা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর থেকে তাদের বাড়িতে কাউকে পাওয়া যাচ্ছে না।

সরেজমিনে সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের তেঁতুলতলা মাঠসংলগ্ন পাঁচতলা লিলি গার্ডেন ভবনে গিয়ে বাড়িটি জনশূন্য দেখা যায়।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ইমন পাঠিকা বাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেন এলাকায় বসবাস শুরু করে। ইমনের বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী। তার বড় ভাই আকাশও নেদারল্যান্ডসে থাকেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।

প্রতিবেশীরা জানান, সে বেসরকারি একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র। বারবার ফেল করার কারণে এর আগেও স্কুল পরিবর্তন করেছে । ইমনকে এলাকায় খুব একটা দেখা যেত না। স্থানীয়দের সঙ্গে তার তেমন মেলামেশাও ছিল না। এমনকি আশপাশের অনেকেই তাকে ভালোভাবে চিনতেন না। তার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ ওঠার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী।

প্রতিবেশী মিঠুন আলী এশিয়া পোস্টকে বলেন, আমি দীর্ঘদিন ধরে ইমনের বাবা ও বড় ভাইকে চিনি। তারা প্রবাসে থাকেন। ছেলেটাও ছোট, মোটামুটি চিনি। তবে তাকে খুব একটা এলাকায় ঘোরাফেরা করতে দেখিনি। কারও সঙ্গে তেমন মেলামেশাও ছিল না। যে ঘটনা ঘটেছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...